টাকার জন্য নয়, পিএসজিকে ভালোবেসেই রিয়ালকে ‘না’ বলেছেন এমবাপ্পে
এমবাপ্পে-নাটকের যবনিকাপাত ঘটেছে, তা–ও মাসখানেক হয়ে গেল। রিয়াল মাদ্রিদের আবেদনকে প্রত্যাখ্যান করে পিএসজিতেই থেকে গিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।
রিয়াল মাদ্রিদে তাঁর যাওয়া প্রায় নিশ্চিতই ছিল, এ নিয়ে গত এক বছরে মাদ্রিদের আগাম উচ্ছ্বাসেরও কমতি ছিল না। কিন্তু শেষে এসে হঠাৎ মন বদলে পিএসজিতেই থেকে গিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।
পিএসজির সঙ্গে এই জুনেই তাঁর আগের চুক্তি শেষ হওয়ার কথা ছিল, সেটি শেষে বিনা মূল্যে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন এমবাপ্পে—গুঞ্জন ছাপিয়ে সেটির নিশ্চয়তাই যেন দিয়ে দিয়েছিল মাদ্রিদের সংবাদমাধ্যম।👰👲👳😈😊💅👧👋👂👃👲👻

No comments